News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের যানজট এড়াতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর
Image

শহরের যানজট এড়াতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক, পরিবহন দপ্তর এবং আগরতলা পুর নিগম। রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। আজ পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়েছে।

এদিন পরিবহন দপ্তরের আধিকারিক বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, অনেকদিন যাবৎ বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক দাঁড় না করাতে সর্তক করা হয়েছিল। কিন্তু তাঁরা কর্ণপাত করেন নি। তাছাড়া দূর্গা পূজা শহরকে যানজট মুক্ত রাখতে এই অভিযান। পাশাপাশি, দূর্ঘটনা এড়াতেও এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। 

Releated Posts

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top