News Flash

  • Home
  • Uncategorized
  • ষষ্ঠ নেকড়ে এখনও অধরা, বাহরাইচে মানুষখেকো জন্তুর হামলায় জখম এক মহিলা
Image

ষষ্ঠ নেকড়ে এখনও অধরা, বাহরাইচে মানুষখেকো জন্তুর হামলায় জখম এক মহিলা

বাহরাইচ, ১২ সেপ্টেম্বর (হি.স.): পঞ্চম মানুষখেকো জন্তু খাঁচাবন্দি হয়েছে, বাকি রয়েছে আর মাত্র একটি নেকড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ষষ্ঠ নেকড়ে অধরা, তার আগে বুধবার রাতে বাহারাইচেই মানুষখেকো এই জন্তুর হামলায় জখম হয়েছেন ৫০ বছর বয়সী এক মহিলা। ওই মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর জখম ওই মহিলার নাম – পুষ্পা দেবী। পুষ্পাদেবীর স্বামী প্রতাপ বলেছেন, বুধবার রাত ১০-১০.৩০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। নেকড়ে তাঁর ঘাড় কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ওই মহিলার জামাই দীনেশ বলেছেন, “ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টা নাগাদ, তিনি ঘুমিয়েছিলেন। বাচ্চাদের মধ্যে একজন দরজা খুলে দিয়েছিল এবং নেকড়ে কোথাও লুকিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় নেকড়ে হামলা চালায়, চিৎকারে সবাই ছুটে এলে নেকড়ে পালিয়ে যায়।” বিগত বেশ কিছু দিন উত্তর প্রদেশের বাহরাইচ রেঞ্জের মাহসি তালুকার ২৫-৩০টি গ্রামে হামলা চালাচ্ছে নেকড়ে। ‘অপারেশন ভেড়িয়া’-র অধীনে ইতিমধ্যেই পাঁচটি নেকড়ে খাঁচাবন্দি রয়েছে, তবে ষষ্ঠ নেকড়ে এখনও অধরা। সম্ভবত সেই নেকড়ের হামলায় বুধবার রাতে জখম হয়েছেন ওই মহিলা, এর আগে মঙ্গলবার রাতে নেকড়ের হামলায় জখম হয় এক বালিকা। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top