News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি, একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান
Image

আর জি কর দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি, একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির ঘটনার তদন্তে ফের তৎপর ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চলছে শহরতলিতেও। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার টালা এলাকায় একটি বহুতল আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকেরা। ওই আবাসনেরই পাঁচ তলায় থাকেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহ। সেখানে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। সকাল সাড়ে ৬টা নাগাদ চন্দনের ফ্ল্যাটে পৌঁছন ইডি-র আধিকারিকেরা। ফ্ল্যাটেই ছিলেন চন্দন। তিনিই দরজা খুলে দেন। তল্লাশি অভিযান চলছে কালিন্দীর একটি ঠিকানাতেও। কালিন্দীতে তল্লাশি অভিযান চলছে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অক্টেন মেডিক্যালের অফিসে।

সূত্রের খবর, সন্দীপ ঘোষের বাবা প্রকাশ ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছেন ইডি-র আধিকারিকরা। ইডি-র একটি দল কলকাতার চিনার পার্কে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেও পৌঁছেছে।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top