News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ 
Image

পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ 

আগরতলা, ১১ সেপ্টেম্বর: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে ছাওমনু এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। প্রায় অনেক দিন যাবৎ জল ও বিদ্যুৎ এর সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে বুধবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা।অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশ বাহিনী এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।প্রশাসন আশ্বাস দিয়েছেন এই বিষয়ে বিদ্যুৎ ও জল দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ ছাওমনু এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসীরা। তাদের অভিযোগ, এ বিষয়ে প্রসাশনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুৎ এর সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে  বুধবার সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে পুলিশ বাহিনী। অবরোধকারীদের সাথে কথা বলে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top