News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ
Image

প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর (হি.স.): এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে বীরভূমের কুনুটিয়া গ্রামের বাসিন্দা আবিদা সুলতানা ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু এরপরই আবিদার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতার পরিজনদের বোঝানোর পর পুলিশ আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top