News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ দিনের ব্যবধানে প্রায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন 
Image

১০ দিনের ব্যবধানে প্রায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ১০ দিনের ব্যবধানে দশমী ঘাটস্থিত মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় শহরে রাতের নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। গতকাল রাতেরও ওই এলাকায় দুটি দোকানে চোরের দল হানা দিয়েছে। 

ঘটনার বিবরণে বিষ্ণু দাস জানিয়েছেন, পশ্চিম থানাধীন দশমী ঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায় মুদিখানার দোকান ছিল। গতকাল রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন তিনি। রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর বড়ো ভাই ফোন করে জানিয়েছেন দোকানের দরজা খোলা রয়েছে। সাথে সাথে তিনি ছুটে গিয়ে দোকানে চুরি যাওয়ার বিষয়টি দেখতে পেয়েছেন। চোরের দল হানা নিয়ে নগদ প্রায় ৬ হাজার টাকা এবং বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। 

তাঁর দাবি, ওই এলাকার তিনজন যুবক চুরিকান্ডে জড়িত রয়েছেন। নেশার সামগ্রীর টাকার জোগার করতে তাঁরা চুরি করে থাকেন। মাত্র ১০ দিনের ব্যবধানে দশমী ঘাটস্থিত মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি করেছে। এলাকাবাসীরা তাদের বাড়িতে হানা দিলে বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করে। পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top