নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশে ভারত সম্পর্কে সংরক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্যের জন্য রাহুল গান্ধীর সমালোচনা করে অমিত শাহ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশ-বিরোধী কথা বলা এবং দেশ ভাঙা শক্তির পাশে দাঁড়ানো রাহুল গান্ধী এবং কংগ্রেস দলের অভ্যাসে পরিণত হয়েছে।”অমিত শাহ আরও লিখেছেন, “জম্মু ও কাশ্মীরে জেকেএনসি-এর দেশবিরোধী এবং সংরক্ষণবিরোধী এজেন্ডাকে সমর্থন করা হোক অথবা বিদেশী ফোরামে ভারত-বিরোধী কথা বলা হোক, রাহুল গান্ধী সর্বদা দেশের নিরাপত্তা এবং অনুভূতিতে আঘাত করেছেন। দেশ থেকে সংরক্ষণ শেষ করার কথা বলে, রাহুল গান্ধী আবারও কংগ্রেসের রিজার্ভেশন বিরোধী মুখ দেশের সামনে এনেছেন… আমি রাহুল গান্ধীকে বলতে চাই, যতদিন বিজেপি থাকবে, কেউ সংরক্ষণকে স্পর্শ করতে পারবে না এবং কেউ দেশের ঐক্য নিয়ে খেলতে পারবে না।”

দেশ-বিরোধী কথা বলা রাহুল গান্ধী ও কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে : অমিত শাহ
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















