News Flash

  • Home
  • প্রধান খবর
  • এএপি সম্ভবত চায়নি, হরিয়ানায় জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া ভূপিন্দর ও দীপেন্দরের
Image

এএপি সম্ভবত চায়নি, হরিয়ানায় জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া ভূপিন্দর ও দীপেন্দরের

চন্ডীগড়, ১১ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে জোট জল্পনার মধ্যেই দু’টি প্রার্থী তালিকা প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আর তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা ও দীপেন্দর সিং হুডা। বুধবার রোহতকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপিন্দর সিং হুডা বলেছেন, “আমরা চেষ্টা করেছি, কিন্তু তাঁরা নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো তাঁরা তা চায়নি।” এএপি-র সঙ্গে জোটের বিষয়ে দীপেন্দর বলেছেন, “আমাদের দিক থেকে, আলোচনা চলছিল, কিন্তু তাঁরা নিজেদের (প্রার্থীদের) তালিকা প্রকাশ করেছে।”গৰ্হি সাম্পলা-কিলোই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপিন্দর সিং হুডা এদিন বলেছেন, “মানুষ আমাদের আশীর্বাদ করছেন, জনগণের সেবা করা আমাদের কর্তব্য। জনসেবা হল সেই উদ্দেশ্য যা নিয়ে আমি এবং আমার পরিবার রাজনীতিতে যোগ দিয়েছি। মানুষ আমাকে এই সুযোগ দিয়েছে, এবং আমরা যতটা সম্ভব তাঁদের সেবা করব।” হরিয়ানার বিজেপি হেরে যাবে এবং কংগ্রেস ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন প্রবীণ এই নেতা।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top