News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই
Image

দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): সোমবার গভীর রাতে দিল্লির এক বস্তিতে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে, দিল্লির মদনপুর খাদার এলাকার কাঞ্চন কুঞ্জের একটি বস্তিতে আগুন  লাগে। মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসে দমকলের ১১টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বাহিনী। তবে ততক্ষণে আগুন গ্রাস করে নিয়েছে বস্তির একাংশ। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু বস্তি এলাকায় দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। মঙ্গলবার ভোরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top