News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ আট জন কুখ্যাত চোর পুলিশের জালে
Image

বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ আট জন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ আট জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর এস ডি পিও দেবপ্রসাদ রায়।

সদর এস ডি পিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর জ্যাকশন গেইটের পুর নিগমের ওয়ার্ড অফিসে চোরের দল হানা দিয়েছিল।পরবর্তী সময়ে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরিকান্ডে জড়িত সুনীল দেবর্বমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের সাথে জড়িত মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে আরও দুই জনকে আটক করা হয়েছে্ তারা কিছু দিন আগে চন্দ্রপুরের কালী মন্দিরে চুরি সংঘটিত করেছিল। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top