News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপ, রাজ্যের চার জেলায় ১২ ও ১৩ সেপ্টেম্বর কমলা সর্তকতা জারি 
Image

বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপ, রাজ্যের চার জেলায় ১২ ও ১৩ সেপ্টেম্বর কমলা সর্তকতা জারি 

আগরতলা, ১০ সেপ্টেম্বর: উত্তর পশ্চিম- মধ্য ও তৎসংলগ্ন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা বহাল রেখেছে আবহাওয়া দফতর। দুশ্চিন্তা বেড়েছে দক্ষিণ, সিপাহীজলা, ধলাই ও গোমতী জেলাকে নিয়ে। কারণ, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ওই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সর্তকতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

এদিকে আবহাওয়া দফতর উত্তর পশ্চিম- মধ্য ও তৎসংলগ্ন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে নিম্মচাপের জেরে রাজ্যের দুই জেলায় কমলা সর্তকতা জারি করেছে। আগামী ১২ সেপ্টেম্বর দক্ষিণ ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তাছারা আগামী ১৩ সেপ্টেম্বর ধলাই, সিপাহীজলা, দক্ষিণ  ও গোমতী জেলায় সর্তকতা জারি করেছে। 

Releated Posts

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026
Scroll to Top