News Flash

  • Home
  • দেশ
  • আন্দোলনকারী চিকিৎসকদের আলোচনার টেবিলে ডাকলেন মুখ্যমন্ত্রী
Image

আন্দোলনকারী চিকিৎসকদের আলোচনার টেবিলে ডাকলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, চিকিৎসকদের কাজে ফিরতেই হবে। এর জন্য মঙ্গলবার বিকেল ৫টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।  এই নির্দেশকে স্বাগত জানিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি তাঁর বার্তা, ”আসুন না, কথা হবে, আলোচনা হবে। আমরা তো কথা বলতে প্রস্তুত।” জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েও একাধিকবার রাজ্য প্রশাসনের তরফে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে, তার জন্য বার বার সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, যাঁরা এভাবে জনতার সমস্যা তৈরি করে আন্দোলন করছেন, তাঁদের বিরুদ্ধে চাইলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু তা করা হয়নি ডাক্তারদের কেরিয়ারের কথা ভেবে।

সোমবার, সুপ্রিম কোর্টে এনিয়ে শুনানির পর এবার মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার টেবিলে ডাকলেন। বললেন, ৫-১০ জনের প্রতিনিধিদল তাঁর সঙ্গে কথা বলতে চাইলে স্বাগত।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য়মন্ত্রী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, ”সেদিন স্বাস্থ্যভবনে গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যা যা দাবি করেছিলেন, তার সবটাই মেনে নেওয়া হয়েছে। আপনারা অধ্যক্ষের অপসারণ, এমএসভিপি (মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) বদল চেয়েছিলেন। তা সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে। চারটি দাবি ছিল, সব পূরণ করেছি। তা সত্ত্বেও কেন কাজে ফিরছেন না?” 

তাঁর আরও বক্তব্য, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও আজ ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও আবার অনুরোধ করব, কাজে ফেরার জন্য।” এ প্রসঙ্গে তিনি সরকারি হাসপাতালে রোগীদের চাপ এবং চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের সুবিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রায় মাসখানেক হল। প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। প্রচুর রোগী ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে। প্রতিবাদী চিকিৎসকরা বার বার যুক্তি দেখিয়েছেন বেহাল পরিকাঠামো ও এ ব্যাপারে সরকারের উদাসীনতা নিয়ে।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top