News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একাধিক দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ বনমিত্র কর্মীদের
Image

একাধিক দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ বনমিত্র কর্মীদের

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দৈনিক মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ সহ একাধিক দাবিতে সরব হয়েছেন বনমিত্র কর্মীরা। পরর্বতীতে তাঁরা বন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন।

জনৈক কর্মী জানিয়েছেন, ২০২১ সালে বনদপ্তরের অধীনে প্রায় ৬০০ জন বনমিত্র কর্মী নিয়োগ করা হয়েছিল। তৎকালীন সময়ে ১০ দিনের কাজ হত। তখন মজুরি প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হত। পরর্বতী সময়ে তাদের চাকুরীর মেয়াদ ২০ দিন করা হয়েছে। এখন তারা সাড়ে তিন হাজার টাকা করে পান। এই নূন্যতম বেতনে তাঁদের সংসার চালাতে হচ্ছে।

তাঁদের অভিযোগ, এই নূন্যতমে বেতন দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। ফলে আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়তে হচ্ছেন তাদের। তাই এরই বিরুদ্ধে সরব হয়েছেন তারা। 

তাদের দাবি, দৈনিক মজুরি বৃদ্ধি, ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top