News Flash

Image

পাথারকান্দি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আগা‌মী ৮ সেপ্টেম্বর

পাথারকান্দি (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সাধারণ সভাকে কেন্দ্র করে প্রস্তু‌তি প্রায় চূড়ান্ত।পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এদিন সকাল ১১টায় আহূত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সমবায় সমিতি কর্তৃপক্ষ। এদিনের সভার শুরুতে বিগত সাধারণ সভার প্রস্তাবাদী পাঠ ও অনুমোদন গ্রহণ করা হবে।পরবর্তীতে নির্ধারিত সূচি অনুযায়ী বিগত ২০২৩-২৪ অর্থবছরের স্থিতিপত্র পাঠ, পর্যালোচনা ও অনুমোদন গৃহীত হ‌বে। সমিতির ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর সমিতির ২০২৪-২৫ সালের সভ্যদের ঋণ গ্রহণের ঊর্ধ্বতম সীমা নির্ধারণ ছাড়াও ২০২৪-২৫ সালের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হবে। সাধারণ সভায় সমিতির সার্বিক উন্নতি নিয়ে বিশদে আলোচনাও করা হবে। এতে প্রত্যেক সভ্যি ও সভ্যাহ‌কে উপ‌স্থিত থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সমবায় সমিতির কর্মকর্তারা।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top