News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) নিজাম প্যালেসে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় এল আয়ত্তে
Image

(আপডেট) নিজাম প্যালেসে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট নাগাদ কলকাতার নিজাম প্যালেসের গভর্মেন্ট সার্ভেন্ট কোয়ার্টারের ৬ তলায় ভয়াবহ আগুন লাগে। সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দফতরও অবস্থিত।

সূত্রের খবর অনুযায়ী, ৬ তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টারে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে যেখানে আগুন লাগে, সেখানে দুটি সিলিন্ডার এবং একটি ওভেন ছিল। রান্নার কাজের সময় আগুন লেগেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top