News Flash

  • Home
  • দিনের খবর
  • ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ অব্যাহত, গানে-স্লোগানে চলল প্রতিবাদ
Image

ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ অব্যাহত, গানে-স্লোগানে চলল প্রতিবাদ

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতর থেকে কিছুটা দূরে ফিয়ার্স লেনে মঙ্গলবার সকালেও অবস্থান-বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা, কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চাই। গানে-স্লোগানে প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। অবস্থান-বিক্ষোভ শুরু হয় সোমবার রাত থেকে, যা মঙ্গলবার সকালেও চলছে। চোখে-মুখে কোনও ক্লান্তি নেই জুনিয়র ডাক্তারদের। শুধু একটাই দাবি, আর জি করের নির্যাতিতার জন্য সুবিচার চাই।আন্দোলনরত ডাক্তারদের দাবি হল, পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top