News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর কাণ্ডঃ মালদায় নাম সংকীর্তনের মাধ্যমে অভিনব প্রতিবাদ
Image

আর জি কর কাণ্ডঃ মালদায় নাম সংকীর্তনের মাধ্যমে অভিনব প্রতিবাদ

মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর ঘটনার প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে একটি অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকেই বৈষ্ণব–বৈষ্ণবীরা উদয়-অস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল এবং করতাল সহযোগে বৈষ্ণবরা মঞ্চে বসে এই নাম সংকীর্তনের মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

এই কর্মসূচির মাধ্যমে তাঁরা মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেন এবং প্রত্যেকের সঠিক বিচার এবং কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও, চারিদিকের বিষাক্ত বাতাবরণ শুদ্ধ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা হয়।

গৌড়ীয় বৈষ্ণব সংস্থার চেয়ারপার্সন চিত্রা সরকার জানান, “এই নাম সংকীর্তনের মাধ্যমে আমরা আর জি কর ঘটনার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা চাই, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হোক এবং যারা অন্যায় করেছে, তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।” এই অভিনব প্রতিবাদে এলাকাবাসীরও সমর্থন পাওয়া গেছে, যা ঘটনাটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top