News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি হয়েই চলেছে গুজরাটে, ভারী বর্ষণে গান্ধীনগরের রাস্তা জলমগ্ন
Image

বৃষ্টি হয়েই চলেছে গুজরাটে, ভারী বর্ষণে গান্ধীনগরের রাস্তা জলমগ্ন

গান্ধীনগর, ৩ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি হয়েই চলেছে গুজরাটে, অবিশ্রান্ত বৃষ্টিতে গুজরাটের বিভিন্ন জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবারও ভারী বৃষ্টি হয়েছে গুজরাটের গান্ধীনগর, ভারুচে। অবিরাম বৃষ্টিতে গান্ধীনগরের নানা স্থানে জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। গান্ধীনগরের সেক্টর ১৩-তে মহাত্মা মন্দির আন্ডারব্রিজ জলমগ্ন হয়ে পড়েছে। গুজরাটের ভারুচেও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে গুজরাটের বিভিন্ন অংশে। ৪ সেপ্টেম্বর সৌরাষ্ট্র, কচ্ছ-সহ গুজরাটের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে। ৫ ও ৬ সেপ্টেম্বরও গুজরাটে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top