News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের বাড়মের-এ ভেঙে পড়ল মিগ-২৯ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার
Image

রাজস্থানের বাড়মের-এ ভেঙে পড়ল মিগ-২৯ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার

বাড়মের, ৩ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের বাড়মের সেক্টরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধ বিমান। সোমবার রাতে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার পর বিমানে আগুনে ধরে যায়। বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়মের সেক্টরে রুটিন রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময়, একটি আইএএফ মিগ-২৯ জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়, পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পাইলট নিরাপদ রয়েছেন এবং জীবন অথবা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাটিতে আছড়ে পড়ার পর বিমানে আগুন ধরে যায় ও বিকট শব্দ শোনা যায়।

Releated Posts

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top