News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মেলাঘর, আহত পুর পরিষদের চেয়ারম্যানের স্বামী, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি কর্মী ও নেতারা
Image

বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মেলাঘর, আহত পুর পরিষদের চেয়ারম্যানের স্বামী, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি কর্মী ও নেতারা

আগরতলা, ৩ সেপ্টেম্বর : নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যানের স্বামীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলো শাসক দলের অপর এক গোষ্ঠী বলে অভিযোগ। ওই ঘটনায় সোমবার গভীর রাতে মেলাঘর পূর্ব চন্ডিগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহত ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন চেয়ারম্যান। এরই প্রতিবাদে মেলাঘর থানা ঘেরাও করে বিজেপি নেতা-কর্মীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কালীপূজা থেকে ফিরছিলেন মেলাঘর পুর পরিষদদের চেয়ারপার্সনের স্বামী অতনু পাল রায়। আচমকাই তার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

এবিষয়ে পুর পরিষদের চেয়ারপার্সনের অভিযোগ, বিজেপি সিপাহীজলা জেলা (দক্ষিণ) সভাপতি দেবব্রত ভট্টাচার্য্যের নেতৃত্বে তারা হামলা চালিয়েছে। পাশাপাশি, স্ব-দলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি বলেও অভিযোগ। পরবর্তী সময়ে মেলাঘর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। এবিষয়ে তিনি মুখ্যমন্ত্রী সহ , রাজীব ভট্টাচার্য্য ও বিধায়ক কিশোর বর্মনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।

আজ এরই প্রতিবাদে বিজেপির একাংশ নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে মেলাঘর থানা ঘেরাও করেন।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top