News Flash

  • Home
  • দেশ
  • বহরমপুরে আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু নাবালকের, তদন্তে পুলিশ
Image

বহরমপুরে আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু নাবালকের, তদন্তে পুলিশ

বহরমপুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আবাসনের চার তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল নাবালকের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বহরমপুরের কাদাইয়ে, একটি আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু হয় ওই নাবালকের। জানা গিয়েছে, মৃতের নাম যুবরাজ সিদ্ধান্ত (১৪)। সে অষ্টম শ্রেণির পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই আবাসনের ছাদে ঘোরাঘুরি করছিল যুবরাজ। এর কিছুক্ষণ পরেই আচমকা সে ছাদ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবরাজের। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top