News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার জিন্দে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৮, ট্রাক ও গাড়ির সংঘর্ষে আহত ১০

হরিয়ানার জিন্দে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৮, ট্রাক ও গাড়ির সংঘর্ষে আহত ১০

জিন্দ, ৩ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পিকআপ গাড়িতে চেপে গোগামেডি যাচ্ছিলেন পুণ্যার্থীরা, ওই পিকআপ গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, সেই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সোমবার মধ্যরাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে হিসার জাতীয় সড়কের বিধরানা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টাটা ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সদর নারওয়ানার এসএইচও ইন্সপেক্টর কুলদীপ জানিয়েছেন, আহতদের হিসারের জিন্দ ও আগরোহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। পুলিশ ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। তবে এই ঘটনার পর থেকেই পলাতক ট্রাকটির চালক।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top