News Flash

  • Home
  • দিনের খবর
  • নেকড়ের আতঙ্ক বাহরাইচে! মানুষখেকোর হামলায় ৩ মাসের শিশু ও দুই মহিলা আহত
Image

নেকড়ের আতঙ্ক বাহরাইচে! মানুষখেকোর হামলায় ৩ মাসের শিশু ও দুই মহিলা আহত

বাহরাইচ, ২ সেপ্টেম্বর (হি.স.): দুই মানুষখেকো নেকড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উত্তর প্রদেশের বাহরাইচের তরাই অঞ্চলে। ৪টি নেকড়ে ধরা পড়লেও, দুই নেকড়েকে এখনও ধরতে পারেনি বন দফতর। ফলে নেকড়ের আতঙ্ক বিরাজ করছে বাহরাইচে! এরইমধ্যে রবিবার গভীর রাতে মানুষখেকো নেকড়ের হামলায় ৩ মাসের একটি শিশুকন্যা ও দুই মহিলা আহত হয়েছেন। এছাড়াও রবিবার গভীর রাতে বাহরাইচের বারবিঘা হার্দি থানা এলাকার বাসিন্দা ৭ বছর বয়সী একটি বালক ও এক মহিলাও নেকড়ের হামলায় আহত হয়েছেন।সিএইচসি ইনচার্জ মাহাসি সোমবার বলেছেন, রবিবার গভীর রাতে নেকড়ের আক্রমণে তিন বছর বয়সী এক শিশুকন্যা ও দুই মহিলা আহত হয়েছেন। বাহরাইচের ডিএম মনিকা রানী বলেছেন, “আমরা ৪টি নেকড়ে ধরেছি, দু’টি বাকি আছে… আমাদের দল ক্রমাগত টহল দিচ্ছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব নেকড়ে দু’টি ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমি লোকজনকে ঘরের ভিতরে ঘুমাতে অনুরোধ করছি… একটি ২.৫ বছর বয়সী শিশু একটি নেকড়ের হামলায় আক্রান্ত হয়েছে…আমি এখানকার লোকজনকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top