News Flash

  • Home
  • দেশ
  • আশঙ্কই সত্যি হল, প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তি দিল্লিতে
Image

আশঙ্কই সত্যি হল, প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তি দিল্লিতে

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): পূর্বাভাস ছিলই, সেই মতো সোমবার সকালেই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। সোমবার সকালে স্বস্তির বৃষ্টি হয়েছে জাতীয় রাজধানীতে। সুপ্রিম কোর্ট চত্বরে ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দিল্লির আর কে পুরম, জনপথ রোড, তিন মূর্তি এলাকায়। ইন্ডিয়া গেট এলাকাতেও প্রবল বৃষ্টি হয়েছে। সোমবার সকালের এই বৃষ্টিতে দিল্লির আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে।আর যে আশঙ্কা ছিল, তাও হয়েছে। প্রবল বৃষ্টিতে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় সপ্তাহের প্রথম কাজের দিন হয়রানির শিকার হতে হয়েছে দিল্লিবাসীকে। দিল্লির ধৌলা কুয়ান থেকে মানেকশাওয়া কেন্দ্রের মধ্যে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top