News Flash

  • Home
  • খেলা
  • সোমবার লখনউতে মুখোমুখি ইস্টবেঙ্গল–মোহনবাগান
Image

সোমবার লখনউতে মুখোমুখি ইস্টবেঙ্গল–মোহনবাগান

লখনউ, ২ সেপ্টেম্বর (হি.স.): সোমবার লখনউতে খেলাধুলার  ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। এদিন ভারতীয় ফুটবলের দুই নামী দল ইস্টবেঙ্গল–মোহনবাগান প্রথমবারের মতো খেলতে নামছে লখনউ শহরে।

এখনও পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভারতের ২২টি শহরে ৩৪০টি ম্যাচে খেলেছে। খেলা হয়নি শুধু উত্তরপ্রদেশের লখনউ শহরে। সেই শহরের মানুষ এদিনই প্রথমবার এই দুই প্রধানের  লড়াই উপভোগ করতে চলেছেন।

লখনউতে কেডি সিংহ বাবু স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০টা থেকে লখনউ শহরের হাজার হাজার ক্রীড়াপ্রেমী এই ম্যাচের সাক্ষী থাকবেন। তবে দুই প্রধানের রিজ়ার্ভ দল এই ম্যাচ খেলতে নামবে।

এই ম্যাচ আয়োজন করছে  সর্বভারতীয় ফুটবল সংস্থা। সহায়তা করছে উত্তর প্রদেশের ফুটবল সংস্থা। এই ম্যাচের পর উত্তর প্রদেশের ৭৫টি জেলার স্কুলগুলিকে ফুটবলে  উৎসাহিত করার জন্য  ৯৬,৪৫৫টি ফুটবল দেবে এআইএফএফ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top