News Flash

  • Home
  • খেলা
  • ঘরের মাঠে চেলসি পয়েন্ট নষ্ট করেছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে
Image

ঘরের মাঠে চেলসি পয়েন্ট নষ্ট করেছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে

স্টামফোর্ড, ২ সেপ্টেম্বর (হি.স.): ঘরের মাঠে চেলসি পয়েন্ট নষ্ট করেছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। রবিবার স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছিল চেলসি। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে নিকোলাস জ্যাকসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

ক্রিস্টাল প্যালেসের গোলে মোট ১৩টি শট নিয়েছিল চেলসি। তার মধ্যে ৭টি লক্ষ্যে রেখে একটি গোল পেয়েছে তারা। অন্যদিকে সফরকারীরা গোলে ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে একটি গোল পেয়েছে।

এই ড্রয়ে এবারের লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ক্রিস্টাল প্যালেস। আগের দুটি ম্যাচেই হেরেছে তারা। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি। আর এই ম্যাচ ড্র করায় চেলসি ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top