News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার উত্তাল হতে পারে সাগর, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা
Image

রবিবার উত্তাল হতে পারে সাগর, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আসনা’। যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ৫০-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘আসনা’ আরব সাগরের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় রবিবার সকাল পর্যন্ত এর তীব্রতা বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এরপর ঘূর্ণিঝড়  পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে।ফলে ওডিশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে তেমনভাবে এর বিশেষ প্রভাব পড়বে না বাংলায়। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top