News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দল বিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক
Image

দল বিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক

আগরতলা, ৩১ আগস্ট: দল বিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক। কৈফিয়ৎ চাইল বিজেপি প্রদেশ নেতৃত্ব। 

গত কয়েকদিন আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্যা এবং প্রধান উপপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক সনজিত দাসের নেতৃত্বে কিছু উশৃংখল বাহিনী পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে নবনির্বাচিত প্রধান উপপ্রধান সহ এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কমিটির সদস্য বীরেন্দ্র কিশোর দেববর্মার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। 

এদিন মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীৎ দাসের এই কার্যকলাপে মন্ডল সহ জেলার অন্যান্য কার্যকর্তারা  হতবাক হয়ে যায়। এদিন মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের নেতৃত্বে উশৃংখল যুবকরা দলের সিদ্ধান্ত মানছি না বলেও স্লোগান দিতে থাকে।  বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে তার এই কার্যকলাপকে দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে এবং  প্রদেশ কমিটির পক্ষ থেকে সঞ্জিত দাসকে শোকজ নোটিশ করা হয় ।  তিন দিনের মধ্যে জবাবদিহি করতে হবে বিজেপি প্রদেশ কমিটির কাছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে এই ধরনের মন্ডল নেতাকে  শীঘ্রই যেন দল থেকে বহিষ্কার করা হয়।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top