News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান 
Image

কদমতলা পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান 

আগরতলা, ৩১ আগস্ট: সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধাপে ধাপে প্রত্যেকটি জেলা মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন অর্থাৎ গ্রামীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কদমতলা চন্দ্রকলা টাউন হলে।

এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা,এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, কাজল দাস,জয়জিৎ শর্মা,জহর চক্রবর্তী,কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মা,উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 মূলতঃ কদমতলা ব্লক এলাকায় মোট ১৯ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।আর এই ১৯ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ১৫ টি পঞ্চায়েত সমিতির আসন।এই ১৫ টি আসনের মধ্যে বিজেপি ১৩টি আসনে জয়লাভ করলেও দুটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএম।এদিনকার শপথ গ্রহণ  অনুষ্ঠান কর্মসূচির শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়,তারপর একে একে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় সকল সদস্য এবং অতিথিবৃন্দদের।

বিজেপির ১৩ জন পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে মিহির রঞ্জন নাথ চেয়ারম্যান ও বিদ্যাভূষন দাস ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

যদিও এদিন বিরোধী দল সিপিআইএমের দুই সদস্য উপস্থিত হননি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।পরে শুরু হয় অনুষ্ঠানের মূল কর্মসূচি,একে একে শপথ গ্রহণ করেন ১৩ জন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা।তাদের শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। 

এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান, সহ শত শত বিজেপি কার্যকর্তারা।অপরদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রাম পঞ্চায়েত সরকার হচ্ছে জনগণের সরকার,তাই সকল অংশের জনগণের সুবিধা অসুবিধা,এবং সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাইয়ে দিতে জন প্রতিনিধিদের হয়ে প্রধানরা কাজ করে থাকেন।কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।তাছাড়া বিগত ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা রাখেন মন্ত্রী।প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরে মন্ত্রী টিঙ্কু রায়।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top