নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ভারতীয় জনগণ কখনওই সুপ্রিম কোর্ট অথবা বিচারব্যবস্থার প্রতি অবিশ্বাস দেখায়নি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সুপ্রিম কোর্টের ৭৫ বছর হল সংবিধানের যাত্রা, সাংবিধানিক মূল্যবোধ এবং ভারত আরও পরিপক্ক গণতন্ত্র হিসাবে আবির্ভূত হচ্ছে।” শনিবার দিল্লির ভারত মণ্ডপমে জেলা বিচার বিভাগের দু’দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বলও। এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জরুরি অবস্থার অন্ধকার দিনে, সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার, জাতীয় স্বার্থের ইস্যুতে জাতীয় ঐক্য সমুন্নত রেখেছে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “ভারতবাসী কখনোই সুপ্রিম কোর্ট অথবা ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি। এই কারণেই, সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্ণ হওয়া গণতন্ত্রের জননী হিসাবে ভারতের গর্বকে বাড়িয়ে তুলছে। এটি আমাদের সাংস্কৃতিক ঘোষণার উপর জোর দেয় যা বলে ‘সত্যমেব জয়তে’।”প্রসঙ্গত, জেলা বিচার বিভাগের দু’দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি স্মারক উপহার দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধানমন্ত্রী মোদী এদিন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন।

ভারতীয় জনগণ কখনোই সুপ্রিম কোর্ট অথবা বিচারব্যবস্থার প্রতি অবিশ্বাস দেখায়নি : প্রধানমন্ত্রী
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















