News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমাররঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত বিদ্যুৎ কর্মী
Image

কুমাররঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত বিদ্যুৎ কর্মী

আগরতলা, ৩১ আগস্ট: কুমাররঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়েছেন এক বিদ্যুৎ কর্মী। তাঁকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনায় বিবরনে জানা গিয়েছে, আজ বিদ্যুতের কাজ করতে গিয়েছিলেন তপন গোস্বামী ( ৫০)। তিনি বাইখোড়ার পূর্ব চড়কবাই এলাকার বাসিন্দা। কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাঁর সহকর্মীরা বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top