News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বিতীয় বিয়ের চার মাসের মাথায় আত্মঘাতী এক যুবক
Image

দ্বিতীয় বিয়ের চার মাসের মাথায় আত্মঘাতী এক যুবক

আগরতলা, ৩১ আগস্ট : দ্বিতীয় বিয়ের চার মাসের মাথায় বিষপান করে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওই ঘটনায় বিলোনিয়া সাতমুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃতেী শ্যালক জানিয়েছেন, বিলোনিয়া মহকুমার সাতমুড়া এলাকার বাসিন্দা ছিলেন সুব্রত দে (৪০)। তিনি ডেকোরেটরের কাজ করতেন। দীর্ঘ চার মাস আগে বিশালগড়ের বাসিন্দা ঝুলন পালের সাথে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। ঝুলন পালেরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকেই বোনকে শারীরিক নির্যাতন করতেম সুব্রত। ১৫ দিন আগে মদ্যপান করে তার বোনকে বেধড়ক মারধর করে সুব্রত বলে অভিযোগ। তাতে ঝুলনের পা ভেঙে গিয়েছিল। তারপর পরিবারের সদস্যরা তাঁকে বিশালগড় বাপের বাড়িতে নিয়ে আসে। 

পরবর্তী সময়ে বিলোনিয়া মহিলা থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসে সুব্রত। তারপরই সে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাথে সাথো তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার কতর্ব্যরস চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তারপর সেখানকার চিকিৎসকরা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। জিবি হাসপাতালে নিয়ে আসতেই সে মৃত্যু কোলে ঢলে পড়েন। 

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top