News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিডিয়ার মুখ কে চেপে রেখেছে”, বাংলাদেশের প্রেক্ষিতে প্রশ্ন তসলিমার
Image

মিডিয়ার মুখ কে চেপে রেখেছে”, বাংলাদেশের প্রেক্ষিতে প্রশ্ন তসলিমার

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): “মিডিয়ার মুখ কে চেপে রেখেছে? প্রেস ফ্রিডম না থাকলে স্বৈরাচারী সরকারের সঙ্গে  এই সরকারের পার্থক্য কোথায়? আমার এক বন্ধু সেদিন বললো, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেই অন্যায় তারা এখন ফেরত পাচ্ছে।”

শুক্রবার সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “স্বৈরাচারী সরকারের শাসনামলে প্রেস ফ্রিডম ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু  ছিল না। সরকারের প্রশংসা করে কলাম লেখা হতো। প্রতিদিন সরকারের গুণগান গাওয়া হতো। সরকারের সমালোচনা করলে সরকার সমস্যা করতো।

স্বৈরাচারী সরকারকে হঠানোর পর এখন প্রেস ফ্রিডম আছে কি? দিনে দুপুরে কে কাকে  খুন করে ফেলে রাখছে, মিডিয়া কেন এ নিয়ে কথা বলছে না? কী কারণে কোন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করছে ছাত্ররা, তাও তো দেখছি না মিডিয়ায় আলোচনা হতে। কারা খেলাফতের মিছিল করছে, কারা মাজার ভাংছে, কারা কারাগার থেকে সন্ত্রাসীদের মুক্ত করে নিয়ে আসছে, কিন্তু পুলিশ কিছু বলছে না, মিডিয়া কেন এ নিয়ে কিছু বলছে না?

–দাঁতের বদলে দাঁত? চোখের বদলে চোখ? –হ্যাঁ, সেটাই। আমি প্রশ্ন করলাম,  এইসব প্রতিহিংসা, এইসব মারামারি খুনোখুনি, এইসব অরাজকতা, যা ইচ্ছে তাই বন্ধ হবে কবে? বন্ধুটি বললো, সময় লাগবে। –কত সময়? এক মাস? এক বছর? পাঁচ বছর? দশ বছর? কিছু একটা সময় তো দেবে। বন্ধুটি বললো, এক্সাক্টলি কবে  বলা যাবে না, তবে সময় ডেফিনিটলি লাগবে।

নৈরাজ্য, নির্যাতন, নির্মমতা,  নৃশংসতা আমাকে যতটা বিচলিত করে, লক্ষ করলাম বাংলাদেশে বাস করা অনেককে ততটা বিচলিত করে না। প্রতিহিংসার রাজনীতির মধ্যে বাস করতে করতে তারা হয়তো অনেকটা সিজনড হয়ে গেছে।”

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top