News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরিজিতের গান নিয়ে কটাক্ষের সুর কুণালের, পাল্টা দিলেন অরিজিৎ
Image

অরিজিতের গান নিয়ে কটাক্ষের সুর কুণালের, পাল্টা দিলেন অরিজিৎ

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.) : আর জি কর হাসপাতালের আবহে সম্প্রতি মুখ খুলেছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক মাধ্যমে দীর্ঘ লাইভ ভিডিয়োতে তাঁর প্রতিবাদের কথা জানান, একই সঙ্গে গানও বাঁধেন, ‘আর কবে?’ গানটি ইতিমধ্যেই ভাইরাল, কিন্তু এবার কুণাল ঘোষের নিশানায় অরিজিতের সেই গানও। পাল্টা নাম না করে কটাক্ষ ছুড়লেন সঙ্গীতশিল্পীও।

অরিজিৎ সিংরের গানের নাম ‘আর কবে?’ এদিন কুণাল ঘোষ পোস্ট করে লেখেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’

এই পোস্টের খানিক পরেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডল থেকে পরপর তিনটি পোস্ট করেন অরিজিৎ সিং নিজে। পরপর লেখেন, ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি! মিডিয়ায় নতুন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, ফোন কলগুলি, নীল ও সবুজ চাদর, সেমিনার হলের দুটো দরজা, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছু তো একটা হবে, শিক্ষক দিবসের অপেক্ষায় রয়েছি।’

Releated Posts

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top