News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের, জল্পনা বঙ্গ রাজনীতিতে
Image

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল বোসের, জল্পনা বঙ্গ রাজনীতিতে

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.) : আর জি কর ইস্যুতে সমগ্র পশ্চিমবঙ্গ যখন উত্তাল, এমতাবস্থায় শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বোসের এই সাক্ষাৎকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার সকালে বঙ্গ ভবন থেকে বেরিয়ে সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যান রাজ্যপাল বোস।সূত্রের খবর, নানা বিষয়ে তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। শাহের সঙ্গে আর জি করের ঘটনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন বোস। কারণ, বৃহস্পতিবারই এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে তাঁকে চিঠি দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। শাহের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে নামেন তিনি। ছিলেন বঙ্গভবনে। শুক্রবার সকালে সেখান থেকে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top