News Flash

  • Home
  • দেশ
  • এয়ার মার্শাল ডেনজিল কিলোরের উত্তরাধিকার আকাশ ছাড়িয়ে বিস্তৃত : জে পি নাড্ডা
Image

এয়ার মার্শাল ডেনজিল কিলোরের উত্তরাধিকার আকাশ ছাড়িয়ে বিস্তৃত : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): এয়ার মার্শাল ডেনজিল কিলোরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। শুক্রবার এক শোকবার্তায় নাড্ডা জানিয়েছেন, এয়ার মার্শাল ডেনজিল কিলোরের উত্তরাধিকার আকাশ ছাড়িয়ে বিস্তৃত। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে নাড্ডা লিখেছেন, “এয়ার মার্শাল ডেনজিল কিলোরের প্রয়াণে গভীরভাবে শোকাহত। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর বীরত্ব দেশের প্রতি তাঁর অটল সাহস এবং উৎসর্গের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে।”নাড্ডা আরও লিখেছেন, “তাঁর উত্তরাধিকার আকাশ ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। স্পেশাল অলিম্পিক ভারত-এর প্রতিষ্ঠাতা হিসাবে, তিনি ৪৫০,০০০-এরও বেশি বিশেষ শিশুর জন্য চ্যাম্পিয়ন হয়েছেন, খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তি, সচেতনতা এবং ক্ষমতায়নের আন্দোলনকে উৎসাহিত করেছেন।  আমরা এয়ার মার্শাল ডেনজিল কিলোরকে বিদায় জানাই, একজন বীর যিনি আকাশ এবং আমাদের হৃদয় উভয়ই স্পর্শ করেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা।” উল্লেখ্য, বুধবার ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এয়ার মার্শাল ডেনজিল কিলোর।

Releated Posts

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top