News Flash

  • Home
  • প্রধান খবর
  • উন্নত ভারতের সংকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বিকশিত মহারাষ্ট্র : প্রধানমন্ত্রী
Image

উন্নত ভারতের সংকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বিকশিত মহারাষ্ট্র : প্রধানমন্ত্রী

 পালঘর, ৩০ আগস্ট (হি.স.): উন্নত ভারতের সংকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বিকশিত মহারাষ্ট্র। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারতের উন্নয়ন যাত্রার জন্য আজ এটি বড় দিন। উন্নত ভারতের সংকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল উন্নত মহারাষ্ট্র। তাই গত ১০ বছর হোক অথবা এখন আমাদের সরকারের তৃতীয় মেয়াদ, মহারাষ্ট্রের জন্য একটানা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রে উন্নয়নের জন্য প্রয়োজনীয় শক্তি এবং সংস্থান রয়েছে। আজ ভাধবন বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং এতে ব্যয় করা হবে ৭৬ হাজার কোটি টাকা। এটি হবে দেশের সবচেয়ে বড় কন্টেইনার বন্দর।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত এক দশকে, ভারতের উপকূলে উন্নয়ন অভূতপূর্ব গতি পেয়েছে, আমরা আধুনিক বন্দর করেছি, নৌপথের উন্নয়ন করেছি। লক্ষ লক্ষ কোটি টাকা এই দিকে বিনিয়োগ করা হয়েছে। বেসরকারি বিনিয়োগও বেড়েছে, আমাদের তরুণরা এর সুফল পাচ্ছে, নতুন সুযোগ পাচ্ছে। এখন সমগ্র বিশ্ব ভাধবন বন্দরের দিকে তাকিয়ে আছে… এটি এই সমগ্র অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে দেবে।” মোদী বলেছেন, “২০২০ সালে এখানে একটি বন্দর নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু এরপর সরকার পরিবর্তন হলে আড়াই বছর এখানে কোনও কাজ হয়নি। শুধু এই প্রকল্পেই এখানে কয়েক লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে বলে অনুমান করা হচ্ছে। এখানে প্রায় ১২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মহারাষ্ট্রের এই উন্নয়নে কার আপত্তি ছিল? এই লোকজন কারা ছিল যারা চায়নি মহারাষ্ট্রের যুব সমাজ চাকরি পাক? কিছু মানুষ মহারাষ্ট্রকে পিছনে রাখতে চায়, যেখানে আমাদের এনডিএ সরকার, মহাযুতি সরকার মহারাষ্ট্রকে দেশের মধ্যে এগিয়ে নিয়ে যেতে চায়।”

Releated Posts

জগতদলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার জগতদলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ…

ByByNews Desk Apr 27, 2026

‘দিদি বিদায় নিচ্ছেন’, বাংলার সভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByNews Desk Apr 27, 2026

বিষ্কেকে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিষ্কেকে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা…

ByByNews Desk Apr 27, 2026

ভোট হিংসা থেকে জঙ্গি যোগান— এনআইএ-র নজরে বাংলার ‘ক্রুড বোমা’ শিল্প

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের পর ফের শিরোনামে উঠে এল পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top