News Flash

  • Home
  • দেশ
  • ব্রাউন সুগার সেবনের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার ধৃত
Image

ব্রাউন সুগার সেবনের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার ধৃত

জলপাইগুড়ি, ৩০ আগস্ট (হি.স.) : ব্রাউন সুগার সেবনের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম কিশোর রায়। কিশোর বানারহাট থানারই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল। তার কাছ থেকে দেড় গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা পুলিশের দাবি, ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। যে কারণে গত ১৬ আগস্ট থেকে তাকে ডিউটি থেকে বসিয়েও দেওয়া হয়েছিল। আর জি করে চিকিৎসক-ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। এমন আবহে আরও এক গুণধর সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি সামনে এল।

Releated Posts

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top