News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের সাংবাদিকদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি টি জে ইউ-র সভাপতির
Image

বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের সাংবাদিকদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি টি জে ইউ-র সভাপতির

আগরতলা, ২৯ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের সাংবাদিকদের বিশেষ আর্থিক অনুদান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট চিঠি লিখে দাবি জানালেন টি জে ইউ-এর রাজ্য সভাপতি প্রনব সরকার।

এদিন চিঠিতে তিনি লিখেন, রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এবং বন্যা পরবর্তী সময়ে আপনার নেতৃত্বে প্রশাসনের ভূমিকা সত্যি প্রশংসার দাবি রাখে। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে, এবারের বন্যায় সব অংশের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সারা রাজ্যের সাংবাদিকদের একটা বড় অংশেরও পরিবার প্রিয়জন নিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সন্মুখীন হতে হয়েছে।  

আগরতলা এবং সেই সাথে বিভিন্ন জেলার সাংবাদিকদের অনেকের বাড়িঘর কার্যত ধ্বংস হয়ে গেছে, জলের নিচে চলে গেছে। অনেককে বাধ্য হয়ে পরিবার নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। 

তিনি আরও লিখেন, ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সাংবাদিক ও তাদের পরিবারদের। এরকম অবস্থায় প্রশাসনিক স্তরে মহকুমা ভিত্তিক সার্ভে করে রাজ্যের বন্যা বিধ্বস্ত সাংবাদিকদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সাংবাদিকদের প্রতি আপনার সহৃদয় মানসিকতা বরাবরই প্রত্যক্ষ করেছে সংবাদ মহল। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য বিশেষ আর্থিক অনুদান প্রদান করা না হলে, ভবিষ্যতে বন্যা আক্রান্ত সাংবাদিকরা পরিবার নিয়ে ঘুরে দাঁড়াতে এক নিদারুণ অনিশ্চয়তার মুখে পড়তে হবে। তাই পৃথকভাবে সাংবাদিকদের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেওয়ার জন্য আপনার কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন। 

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top