News Flash

  • Home
  • দেশ
  • ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তিতে সায় হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের
Image

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ মুক্তিতে সায় হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.) : ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবিতে কিছু সাম্প্রদায়িক দৃশ্য রয়েছে। সেটির মুক্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করে জনস্বার্থ মামলা করেছিলেন রাজীবকুমার ঝা নামে এক ব্যক্তি। কিন্তু এতে হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট।

সিনেমাটিকে কেন্দ্র করে বিতর্ক চলছে দীর্ঘ দিন ধরেই। গত বছর ছবির ট্রেলার মুক্তির পর কলকাতা পুলিশের কাছে অভিযোগও জমা পড়েছিল। বাংলার ভাবমূর্তি ও সম্প্রীতি নষ্ট করা হচ্ছে বলে আর্মহার্স্ট স্ট্রিট থানায় দায়ের হয় অভিযোগ।

সনোজকুমার মিশ্র পরিচালিত ওই সিনেমা ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা। ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে  মামলা করে মামলাকারী জানান, সিনেমাটি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তা রোখা হোক। বৃহস্পতিবার শুনানিতে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছে।

তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, তিনি সিনেমাটি দেখেছেন কি না। জবাবে মামলাকারী জানান, তিনি দেখেননি, কারণ সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এর পর হাইকোর্টের পর্যবেক্ষণ, এ ভাবে কোনও ছবির মুক্তি আটকানো যায় না।

প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে তা মুক্তি পাবে। উচ্চ আদালত এ-ও জানিয়েছে, মুক্তির পর ছবির কোনও দৃশ্য নিয়ে আপত্তি থাকলে মামলাকারী তা আদালতকে জানাতে পারেন। সেই অংশটুকু বিবেচনা করে দেখবে হাই কোর্ট।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশের কথাও উল্লেখ করেছে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top