নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজলো রাজধানী দিল্লি, একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে দিল্লির বিভিন্ন অংশে রাস্তায় জল জমে গিয়েছে। রাস্তায় এতটাই জল জমে গিয়েছে যে, চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন দিল্লীবাসী। বৃহস্পতিবার সকালে অত্যন্ত ধীর গতিতে চলাচল করে গাড়ি। ফলে দিল্লির গতি অনেকটাই মন্থর হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় দিল্লিতে, ভোররাতে বৃষ্টির বেগ আরও বাড়ে। প্রবল বৃষ্টি শুরু হয় রাজধানী দিল্লিজুড়ে, মুষলধারে বৃষ্টিতে মেহরৌলি-বদরপুর সড়কে জল জমে গিয়েছে। দিল্লি ক্যান্টনমেন্টের প্যারেড রোড আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়েছে। দিল্লির শঙ্কর বিহার এলাকাও জলের তলায়। এছাড়াও দিল্লির বহু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টি, বিভিন্ন স্থানে জল জমে ভোগান্তি চরমে
Releated Posts
গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…
ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…
দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

















