News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ, জাতীয় ক্রীড়া দিবসে বার্তা মান্ডভিয়ার
Image

সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ, জাতীয় ক্রীড়া দিবসে বার্তা মান্ডভিয়ার

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে মেজর ধ্যানচাঁদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। পরে তিনি বলেন, দেশের সমস্ত নাগরিককে সুস্থ থাকতে হবে। সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আমরা মেজর ধ্যানচাঁদকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আজ তাঁর জন্মবার্ষিকী এবং আমরা এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করছি। দেশের নাগরিকদের সুস্থ থাকতে হবে। সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ, আর সুস্থ সমাজ গড়ে তোলে সমৃদ্ধ দেশ। ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার জন্য, প্রত্যেক নাগরিকের সুস্থ থাকা নিশ্চিত করতে, প্রত্যেকের ফিট থাকা অপরিহার্য। ফিট থাকার জন্য খেলাধুলায় লিপ্ত হওয়া গুরুত্বপূর্ণ। সুতরাং, সমস্ত নাগরিকদের নিজেদের ব্যস্ত সময়সূচী থেকে এক ঘন্টা সময় বের করে নিজেদের আগ্রহের খেলা খেলতে হবে এবং ফিট থাকতে হবে। আমিও আজ এক ঘণ্টা ফুটবল খেলব।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top