News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায় গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবিতে পূর্ব থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কংগ্রেসের
Image

বিধায় গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবিতে পূর্ব থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: বন্যা কবলিত এলাকায় নয় বনমালীপুর এলাকার কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় বন্যা দুর্গত এলাকা গুলি পরিদর্শনে বেরিয়েছিলেন। তখনই একদল দুষ্কৃতি বিধায়কের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। বিধায়ককে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বিধায়ক। কংগ্রেস বিধায়কের উপর আক্রমণে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলেও এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। বৃহস্পতিবার তাই নয় বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আগরতলা পূর্ব থানার সামনে  বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করা হয়।

কংগ্রেস নেতৃত্বরা বলেন, নিজ বিধানসভা এলাকাতেই কংগ্রেস বিধায়কের উপর আক্রমণ চালানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন এই বিষয়ে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। দুষ্কৃতিকারীরা বিজেপি দলের সমর্থক বলে দাবি কংগ্রেসের। বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top