News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে বড় সাফল্য পেল বন দফতর, ৮ জনের হত্যাকারী নেকড়ে পাকড়াও

উত্তর প্রদেশে বড় সাফল্য পেল বন দফতর, ৮ জনের হত্যাকারী নেকড়ে পাকড়াও

বাহরাইচ, ২৯ আগস্ট (হি.স.): এক-দু’জন নয়, ৮ জনকে প্রাণে মেরেছিল, সেই মানুষখেকো নেকড়ে-কে অবশেষে পাকড়াও করলো উত্তর প্রদেশ বন দফতর। বৃহস্পতিবার ওই নেকড়েকে পাকড়াও করতে সক্ষম হয়েছে উত্তর প্রদেশের বন দফতর। বন দফতর সূত্রের খবর, উত্তর প্রদেশে বাহরাইচে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই নেকড়ে। অনেক চেষ্টার পর ওই নেকড়ে-কে বৃহস্পতিবার খাঁচাবন্দি করা হয়েছে।৭২ ঘন্টার অবিরাম অভিযানে ২৫টি বন বিভাগের দল, তিনটি ভিশন ড্রোন, নেট এবং ট্রানকুইলাইজার বন্দুক দিয়ে বাহরাইচের সিসিয়া গ্রামে আখের ক্ষেত থেকে নেকড়েটিকে সফলভাবে পাকড়াও করা হয়েছে।এই মানুষখেকো নেকড়ে ৪৭ দিনের ব্যবধানে ৬টি শিশু-সহ ৮ জনকে প্রাণে মেরেছে। নেকড়ে খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026

‘ভারত থামতে পারে না’, ২০৪৭-এর বিকশিত ভারত গড়তে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশের গতি থামানো বা…

ByByNews Desk Aug 15, 2026

আগামী এক বছরে ১ কোটি যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আগামী এক বছরে দেশের ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top