News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে দু’টি এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যুর সম্ভাবনা, অনুপ্রবেশের চেষ্টাও বানচাল
Image

কাশ্মীরে দু’টি এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যুর সম্ভাবনা, অনুপ্রবেশের চেষ্টাও বানচাল

শ্রীনগর, ২৯ আগস্ট (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দুই এনকাউন্টারে অন্তত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর চিনার কর্পস বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২৮-২৯ মধ্যরাতে কুপওয়ারার মাচ্ছাল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। খারাপ আবহাওয়ার মধ্যেই সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া মাত্রই সুরক্ষা বাহিনী গুলি চালায়। এই এনকাউন্টারে দুই জঙ্গির সম্ভবত মৃত্যু হয়েছে।এছাড়াও উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার এলাকাতেও অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। সেখানেও অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা। এখানে একাউন্তারে সম্ভবত এক জঙ্গির মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান জারি রয়েছে।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top