শ্রীনগর, ২৮ আগস্ট (হি.স.): আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত রাত ও ভোরের দিকে জম্মু ও কাশ্মীরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এরপর ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্তও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ থাকবে মেঘলা। পাহাড়ি এলাকায় ভূমিধস, কাঁদামাটির ধস প্রভৃতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪-৭ সেপ্টেম্বর আবহাওয়া মূলত শুষ্ক হয়ে উঠবে।

৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে, ভূমিধসের আশঙ্কা রয়েছেই
Releated Posts
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

















