News Flash

  • Home
  • খেলা
  • আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব
Image

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ, সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব

শান্তি রায় চৌধুরী:

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান  হলেন মাত্র ৩৫ বছর বয়সে! বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হচ্ছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের কাজ শুরু করবেন জয় শাহ।

পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান হলেন  জয় শাহ। তাঁর আগে এই দায়িত্ব পালন করেছেন জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে:

**২০০৯ সালে গুজরাটের ক্রিকেট সংগঠক হিসেবে কেরিয়ার শুরু করেন জয় শাহ।

**২০১৯ সালে বিসিসিআইয়ের সেক্রেটারি পদে বসেন তিনি।

**২০২২ সালে আবার এই পদে পুনরায় নির্বাচিত হন তিনি। ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই পদে থাকার কথা তার। তবে আইসিসির দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে বিসিসিআইয়ের পদ ছাড়তে হচ্ছে।

** বিসিসিআইয়ের পদ ছাড়া ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন জয় শাহ।

**এছাড়া আইসিসির চেয়ারম্যান হওয়ার আগে ২০২২ সাল থেকে বার্কলের অধীনে আইসিসির গুরুত্বপূর্ণ ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলেন জয় শাহ।

Releated Posts

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top