News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, ভোগান্তি রাজ্যের অন্যত্রও
Image

শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, ভোগান্তি রাজ্যের অন্যত্রও

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): বিজেপির ডাকা বনধের জেরে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। বেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় রেল যাত্রীদের। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে।  বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে সকালেই রেল অবরোধ হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়েন তাঁরা। মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বহরমপুরেও প্রভাব পড়েছে যথেষ্ট। কৃষ্ণনগর রেল স্টেশনেও অবরোধ। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন বনধ সমর্থকেরা।

Releated Posts

১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশ উন্নতির নতুন উচ্চতায়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর…

ByByNews Desk Aug 15, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও সিএপিএফ-এর ৭৮ সদস্যকে বীরত্ব পুরস্কার

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যদের…

ByBySandeep Biswas Aug 14, 2026

রাহুলের বিদেশনীতি নিয়ে কটাক্ষের পাশে কংগ্রেস, ‘কাউকে উপহাস করেননি’

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিদেশনীতি নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই…

ByBySandeep Biswas Aug 14, 2026

অপারেশন ভিস্তা ১.০: দিল্লিতে ভিসার মেয়াদ লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশি আটক

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): ভিসার নির্ধারিত সময়সীমার বেশি ভারতে অবস্থানের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করল দিল্লি পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top