News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে গাছ থেকে উদ্ধার দুই তরুণীর ঝুলন্ত দেহ, ছড়ালো চাঞ্চল্য
Image

উত্তর প্রদেশে গাছ থেকে উদ্ধার দুই তরুণীর ঝুলন্ত দেহ, ছড়ালো চাঞ্চল্য

ফারুখাবাদ, ২৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে গাছ থেকে উদ্ধার হল দুই তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীদের বয়স যথাক্রমে ১৮ ও ১৫। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ফারুখাবাদের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেছেন, মঙ্গলবার আমরা খবর পাই, কাইমগঞ্জের ভগৌতিপুর গ্রামে একটি গাছে দুই তরুণীর দেহ ঝুলছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, দু’জনে খুব ভালো বান্ধবী ছিল। একই ওড়নায় দু’জনে ঝুলছিল। ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা পরিষ্কার হবে। পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী আরও বলেছেন, আমরা একটি মোবাইল ফোন ও সিম পেয়েছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top