News Flash

  • Home
  • দিনের খবর
  • টানটান উত্তেজনায় পুলিশি ঘেরাটোপে যথাসময়ে নবান্নে মুখ্যমন্ত্রী
Image

টানটান উত্তেজনায় পুলিশি ঘেরাটোপে যথাসময়ে নবান্নে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার সকাল ৮টা থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। নবান্নের চারপাশে কার্যত মাছি গলতে না পারা নিরাপত্তার বলয়। সাদা পোশাকেও মোতায়েন বহু পুলিশ। পৌনে এগারোটা নাগাদ নবান্নে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার মাঝখান দিয়ে নবান্নে ঢোকেন তিনি।

মোট ৬ হাজার পুলিশকর্মী শহরের রাস্তায় মোতায়েন ছিল মঙ্গলবার। ২৬ জন ডেপুটি কমিশনার আধিকারিকও ছিলেন পথে। এদিন অবশ্য নবান্ন অভিযান ঘিরে এই সাজোসাজো রবের মাঝে বাধ সেধেছে নাগাড়ে বৃষ্টি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল নবান্ন অভিযানে ঠিক কী হবে?

প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি পুলিশ। লাঠি থেকে শুরু করে হেলমেট, বডি প্রটেক্টিভ গিয়ার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। সাদা পোশাকেও বহু পুলিশ মোতায়েন করা হয়ে নবান্নের ভিতরে ও বাইরে। হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চার জন আইজি পদমর্যাদার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও ছিলেন।

আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কোনা এক্সপ্রেস (নিবরা থেকে দ্বিতীয় হুগলি সেতু), আন্দুল রোডের একাংশ, জিটি রোড (মল্লিক ফটক থেকে বেতাইতলা), হাওড়া স্টেশন থেকে গ্র্যান্ড ফোরসর রোড এইচআইটি ব্রিজ থেকে আর বি সেতু-সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল করবে না মঙ্গলবার। পাশাপাশি জানানো হয়, যে সমস্ত গাড়ি কোলাঘাট, ডানকুনি, হাওড়া, হাওড়া স্টেশন থেকে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চায় তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে ব্যারিকেড করে দেওয়া হয়।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top